লক্ষ্মীপুর: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে গরুর দুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ নভেম্বর (বিকেলে) লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারে এই কর্মসূচি পালন করা হয়। এসময় শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার ও আয়োজন করা হয়।জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: একে এম ফজলুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আক্তারুজ্জামান, ডা: সুকেশ চন্দ্র বৈদ্য, লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো: মোশারফ হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নিবার্হী সদস্য মো: রবিউল ইসলাম খান প্রমুখ।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: একে এম ফজলুল হক সাংবাদিকদের জানান, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল, সমসেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারে নির্বাসীদের নিয়ে গরুর দুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়াও এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে প্রাণী সেবা সপ্তাহের সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :