• ঢাকা
  • , ,
প্রকাশিত: 12 September, 2026
আপডেট : 12 September, 2026



লক্ষ্মীপুরে প্রান্তিক পেশাজীবীদের নিয়ে ১০ দিনের প্রশিক্ষণ সমাপনী

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরীফ হোসেন প্রমুখ। ১০ দিনের এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী তাদের উৎপাদিন পন্য বিক্রি, বাজারজাতকরণ,মার্কেটিং কলাকৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে কামার, কুমার, তাতীঁ, জেলেসহ বিভিন্ন পেশার লোকজন কে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর