• ঢাকা
  • , ,
প্রকাশিত: 17 August, 2026
আপডেট : 17 August, 2026



লক্ষ্মীপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: জাতীয় মৎস্য পক্ষ (১৬-৩০ আগষ্ট) ২০২৬ ইং উপলক্ষে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশ গ্রহনে জেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা ১৭ আগষ্ট (সোমবার) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক অজিত কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফোরকান ব্যাপারী,জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নাছির উদ্দিন মেম্বার প্রমুখ। সভায় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি সবার সামনে তুলে ধরা হয়। এসময় জেলে, মাছচার্ষী, উদ্যোক্তা, জেলে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর