• ঢাকা
  • , ,
প্রকাশিত: 17 August, 2026
আপডেট : 17 August, 2026



লক্ষ্মীপুরে নৌযান শুমারি উপলক্ষ্যে র‌্যালি

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর:  দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী (২০-২৯ আগষ্ট) নৌযান শুমারি হতে যাচ্ছে।উক্ত শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণ কে অবগত করার লক্ষ্যে এবং শুমারিতে তথ্য প্রদানে উৎসাহিত করার জন্য আজ ১৭ আগস্ট (সোমবার) দুপুরে লক্ষ্মীপুরে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা,জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জাকির হোসেন,রামগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর নবীসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের জানান, লক্ষ্মীপুরে আগামী ২০ আগস্ট শুরু হতে যাওয়া নৌযান শুমারিতে মোট ৫৬ জন গণননাকারী জেলার সকল ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করবেন। এর মধ্যে রামগতি উপজেলায় ২০ জন, কমলনগর উপজেলায় ১৯ জন, লক্ষ্মীপুরে সদর উপজেলায় ১০ ও রায়পুর উপজেলায় ৭ জন গণনাকারী তথ্য সংগ্রহ করবেন। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি সকল শ্রেণী ও পেশার মানুষকে উক্ত শুমারীতে সহযোগীতা করার আহবান জানান।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর