• ঢাকা
  • , ,
প্রকাশিত: 1 September, 2026
আপডেট : 1 September, 2026



কার্যক্রম কার্যক্রম শুরু করলো সম্মিলিত ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইউনিট

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: সম্পূর্ণ রাষ্ট্রিয় মালিকানাধীন শরীয়াহ ভিত্তিক ব্যাংক হিসেবে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর ফাস্ট সিকিউরিটি ইউনিট লক্ষ্মীপুর শাখা। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শাখার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু সকালে। উদ্বোধনী দিনে ব্যাংকটির পক্ষ থেকে সেবা নিতে আসা গ্রাহকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের কর্মকর্তারা। পরে উপস্থিত গ্রাহকদের মিষ্টি করাতে দেখা গেছে। দীর্ঘ দিন পর পুরোপুরি শরীয়াহ ভিত্তিক একটি আধুনিক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক চালু হওয়ার সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা। তারা ব্যাংকটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃৃদ্ধি কামনা করেন। এসময় শাখা ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর ফাস্ট সিকিউরিটি ইউনিট লক্ষ্মীপুর শাখা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, আশা করি ব্যাংকটির নতুন কার্যক্রম গ্রাহকরা গ্রহন করে। ব্যাংকটির সার্বিক সফলতা ও উজ্জ¦ল ভবিষ্যৎ ভূমিকা রাখবে। তিনি পুরাতন ও নতুন গ্রাহকদের যে কোন সেবা ও পরামর্শ পেতে ব্যাংকটি শাখা কার্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর