• ঢাকা
  • , ,
প্রকাশিত: 26 October, 2026
আপডেট : 26 October, 2026



লক্ষ্মীপুরে আইবিডব্লিউএফ এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেজম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শাখার উদ্যোগে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেজম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) এর জেলা শাখার সভাপতি মু. শহীদুল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার উপদেষ্টা এআর হাফিজ উল্লাহ, কুমিল্লা জোনের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন নুরুন্নবী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন ২০৫০ সালে বিশ^ সেরা ব্যবসায়ীক দেশ হিসেবে চীন নিয়ন্ত্রণ করবে। আমরা আশা করি আমাদের সংগঠনের মাধ্যমে সততা ও আন্তরিক ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালাবেন এবং প্রত্যেক একেক জন একক ভাবে উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করবে। এতে করে একদিকে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই আসুন বিশ^ সাথে তাল মিলিয়ে আমরা ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করি।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর