প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টিকাদান ক্যাম্পইন উদ্বোধন করা হয়েছে। আজ ১২ অক্টোবর (রোববার) সকালে লক্ষ্মীপুর কালেক্টর স্কুল এন্ড কলেজে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা সির্ভিল সার্জন ডা: আবু হাসান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, বিশ^স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা: মোস্তফা মাহতাব, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ নবির উদ্দিন, ডা: নাহিদ রায়হান,স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক লক্ষ্মীপুর পৌরসভা মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন সাংবাদিকদের জানান, জেলায় মোট ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ২৪৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ১৬ হাজার ৭১২ এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ১৩ হাজার ২৬৬ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। একটি পৌরসভাসহ ৫ উপজেলায় একযোগে এই কার্যক্রম চলবে। স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক লক্ষ্মীপুর পৌরসভা মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম জানান, লক্ষ্মীপুর পৌরসভায় ১৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে এ ছাড়া কমিউনিটি সহ মোট লক্ষ্য মাত্রা ৪০,৯৬৬ শিশু
আপনার মতামত লিখুন :