লক্ষ্মীপুর: রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে মাছে পোনা অবমুুক্তি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ আগষ্ট (রোববার) সকালে লক্ষ্মীপুর শহরের সরকারী শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুুক্তি করা হয়। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে র্যালি বের করা হয়। জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
জেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আবু তারেক, সিভিল সার্জন ডা: বাহারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখায় ৫ মৎস্যচাষী ১ জন মৎস্য উদ্যেক্তা কে সংবর্ধনা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :