• ঢাকা
  • , ,
প্রকাশিত: 30 November, 2025
আপডেট : 30 November, 2025



লক্ষ্মীপুরে সনাক্তকৃত প্রতিবন্ধীদের মাঝে নাগরিক কার্ড বিতরণ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: প্রতিবন্ধীতা সনাক্তকরণ জরীপ কর্মসূচির আওতায় সনাক্তকৃত প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ ৩০ নভেম্বর (রোববার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা: তাসকিনা মেহজাবিন প্রমুখ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরীফ হোসেন সাংবাদিকদের জানান, সর্বশেষ জরীপে ৫০০ অধিক আবেদনকারী থেকে যাচাই বাছাই করে ২০৮ জনকে সনাক্ত করা হয়। তাদের কার্ড প্রদান করা হয়েছে ডিসেম্বর মাস থেকে তারা মাসিক ৯০০ টাকা হারে ভাতা পাবেন। এসময় সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর