লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপনী ২৩ জুলাই (বুধবার) শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিআইবি সহকারী প্রশিক্ষক ও কোর্স সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ প্রমুখ। ৩ দিনের প্রশিক্ষণে সংবাদ ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট উপাদান, সংবাদ মূল্য ও চেতনা, রির্পোটিং ধারণা, সংবাদ লেখার কৌশল,ভিডিও সম্পাদনা, গণমাধ্যম ও ফ্যাক্টচেক, ফ্যাক্টচেকিং ও ছবি যাচাই, ভিডিও যাচাইসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ। এতে প্রেসক্লাবের প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেয়।
আপনার মতামত লিখুন :