• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫
আপডেট : ৩০ জুন, ২০২৫



লক্ষ্মীপুরে পিতার হত্যার ঘটনায় ছেলে র‌্যাবের হাতে গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রায়পুরে মাদকাসক্ত ছেলে মো: মামুন (৩০) হাতে তার জন্মদাতা পিতা হযরত আলী গাজী হত্যার ঘটনায় দায়েকৃত মামলার আসামী কে র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা ঢাকেশ^রী মন্দির এলাকা থেকে গ্রেফতার করে।র‌্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর সমন্বিত অঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু ৩০ জুন (সোমবার) দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, আসামী মামুন একজন মাদক সেবী ও ব্যবসায়ী।
মাদকের টাকার জন্য পিতার সাথে প্রায়ই ঝগড়া বিবাদ ও মারামারি করতো। পরে রায়পুর থানা পুলিশ মাদক মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।  কারাগার থেকে জামিন পাওয়ার পর বাড়ীতে এসে পারিবারিক বিষয় ও মাদক বিক্রির টাকা নিয়ে তার স্ত্রী ও পিতা কে মারধর করে। তার স্ত্রীকে মারধর করার সময় পিতা হযরত আলী গাজী বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়।
গত ১১/০৬/২০২৫ ইং রাতে মামুন তার পিতার নিকট মাদক কেনার টাকা চাইলে সে দিতে অস্বীকার করলে পিতা টিউবওয়েলে ওযু করার সময় মামুন তার হাতে ধারালো দা দিয়ে পিতাকে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যায়। গুরুতর আহত পিতা হয়রত আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের অপর ছেলে নুর হোসেন গাজী বাদী হয়ে ভাই মামুনকে প্রধান আসামী করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে র‌্যাব-১১ (২৯ জুন) শনিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামুন কে গ্রেফতার করে। তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোর্পদ করা হবে বলে জানান র‌্যাব।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর