• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জুন, ২০২৫
আপডেট : ২১ জুন, ২০২৫



লক্ষ্মীপুরে তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বিভিন্ন প্রতিযোগিতায় ৩শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১শে) জুন সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে এই পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আক্তার হোসেন।
ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোন্নাফ, পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাইমা জান্নাত, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পরিচালনা কমিটির সদস্য আজীজুল ইসলাম,তারেক উদ্দীন মাহমুদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকসহ শিক্ষার্থীবৃন্দ
‎পরে ওয়াল আর্ট ফ্যাস্টিভ্যাল, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ওয়ামী বৃত্তি পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
‎পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি এই ধরনের সহ শিক্ষামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের মেধাবিকাশ সহায়তা করে। এছাড়াও এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। আমরা জানি সফলতার মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রম ছাড়া মানুষ সফলতা উচ্চশিক্ষকের পৌঁছাতে পারেনা।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর