• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫
আপডেট : ১৪ জুন, ২০২৫



রামগঞ্জে ছাত্রলীগ নেতা রাজু গ্রেপ্তার

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: জুলাই বিপ্লবে গত ৪ আগষ্ট লক্ষ্মীপুরে ছাত্রসহ ১৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী নিষিদ্ধ সংগঠন রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাজুকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার ভাটরা ইউনিয়নের হাসেমপুর গ্রামের সমেদ আলী ভূঁইয়া বাড়ির মোঃ মফিজের ছেলে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের হাজতে প্রেরণ করার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রাজুর বিচারের দাবিতে থানা গেইটে বিক্ষোভ প্রদর্শন করেণ। এসময় বিক্ষোভকারীরা রাজুর কাছে আগ্নেয়াস্ত্র আছে দাবী করে তা উদ্ধারের জন্য জোর দাবি জানান।
রামগঞ্জ থানা পুলিশ টিম অভিযান চালিয়ে শুক্রবার  রাতে রামগঞ্জের ভাটরা ইউনিয়নের হাসেমপুর গ্রামের মাঠ থেকে রাজুকে গ্রেপ্তার করে শনিবার জেল হাজতে প্রেরন করে। রাজুর গ্রেপ্তারের সংবাদে ভাটরা ইউনিয়নব্যাপী বিএনপি সহ জুলাই বিপ্লবের নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেন।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর