• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৫
আপডেট : ২২ মে, ২০২৫



লক্ষ্মীপুরে ৪ দফা দাবীতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: ওষুধ কমিশন বৃদ্ধি, ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা,ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে কোম্পানী কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়ার দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২২ মে (বৃহস্পতিবার) লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলার আয়োজনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।এসময় বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সভাপতি বাবু উত্তম কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,রেজাউল করিম রিপন, গেলাম মাওলা মানিক প্রমুখ। বক্তারা অবিলম্বে তাদের দাবী গুলো মেনে নেওয়ার সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর