• ঢাকা
  • , ,
প্রকাশিত: 12 August, 2025
আপডেট : 12 August, 2025



লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত পরিবার বর্গের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদনকৃত অনুদানের চেক বিতরণী ১২ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, বিআরটিএ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান প্রমুখ।
বিআরটিএ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা সড়ক দূর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ এবং আহত ৫ জনের মাঝে ১ লাখ করে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সড়ক দূর্ঘটনায় যে কেউ নিহত বা আহত হলে বিআরটিএ জেলা কার্যালয়ে ১ মাসের মধ্যে আবেদন করতে হবে। পরে কমিটি কর্তৃক যাচাই বাচাই শেষে তালিকা ট্রাষ্টি বোর্ডে প্রেরণ করার পর আবেদন গৃহিত হলে নিহত পরিবার ৫ লাখ এবং আহতরা ১ বা তার বেশী অনুদানে পেতে পারে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর