• ঢাকা
  • , ,
প্রকাশিত: 12 July, 2025
আপডেট : 12 July, 2025



লক্ষ্মীপুরে ১০ কেজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে গোপন সংবাদ পেয়ে একটি যাত্রীবাহী একটি বাস থেকে শনিবার (১২ জুলাই) বিকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ কেজী গাঁজাসহ ৩ জনকে আটক করে। আটকরা হলেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব হিংগুলী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. নুরুজ্জামান প্রকাশ বাবুল মিয়া (৭২) ও কুমিল্লার বুড়িচং থানার ছিনাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৮)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুর রহিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
মাদক নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মান্দারী বাজার এলাকায় জোনাকী বাসে অভিযান পরিচালনা করা হয়। পরে বাসে তল্লাশী করে আটককৃতদের থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুই মাদক কারবারিকেও আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন। গাঁজাগুলো ৪ টি পলিথিনের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রতি পলিথিনে আড়াই কেজি করে গাঁজা ছিল।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর