• ঢাকা
  • , ,
প্রকাশিত: 18 June, 2025
আপডেট : 18 June, 2025



লক্ষ্মীপুরে মৎস্য ও প্রাণী সম্পদ পালনে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ পালনে দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ ১৮ জুন (বুধবার) শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।শহর সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: মাহামুদুল ইসলাম চৌধুরী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মানিক খাঁন প্রমুখ।
দিনব্যাপি এই প্রশিক্ষণে ৩৫ জন নতুন ঋণ গ্রহিতা উপস্থিত ছিলেন। সেমিনারে মৎস্য ও প্রাণী সম্পদ পালনে বিভিন্ন ধরনের দিক- নির্দেশনা প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর