লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের যৌথ আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমকে আরোও সক্রিয়করণ ও গতিশীল করার লক্ষে জেলার ইউপি চেয়ারম্যানদের নিয়ে ২ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছে। জেলা রির্সোস টিমের (ডিআরটি) সদস্যদের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার কোর্সটি শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো: জসীম উদ্দিন।এ ছাড়া প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির। গ্রাম আদালতের ওপর ব্যবহারিক ভিডিও প্রদর্শন, গ্রাম আদালত, বিচার ব্যবস্থা, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতের এখতিয়ার, বিচারযোগ্য দেওয়ানী ও ফৌজদারী মামলা, গ্রাম আদালত গঠনের আবেদনপত্র, আবেদনপত্র পরীক্ষা, গ্রহন বা বাতিল, প্রতিনিধি মনোনয়ন, আদালতের অধিবেশন, গ্রাম আদালতে সিদ্ধান্ত গ্রহন ও কার্যকরকরণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালতে মামলা স্থানান্তর এবং অর্ন্তভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ভিডিও ক্লিপ পাওয়ার পয়েন্টে প্রদর্শন ও আলোচনা করা হয়।
সমাপনী দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ২ টি মামলার মক ট্রায়াল করেন। তারপর প্রশিক্ষণের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন স্থানীয় সরকারের উপপরিচালক মো: জসীম উদ্দিন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার খন্দকার মোঃ আবেদ উল্লা, প্রকল্পের প্রোগ্রাম এন্ড ফাইনান্স সহকারী সাইফুল আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :