(প্রেস বিজ্ঞপ্তি): ঢাকা উত্তর মহানগর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যানার ফেস্টুনের ব্যবহার রাজনৈতিক ঐতিহ্য। অথচ গত কয়েকদিন ধরে একটি দলের নেতাকর্মীরা চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নে ড. রেজাউল করিমের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছে যা ইতিবাচক রাজনৈতিক তৎপরতার সম্পূর্ণ বিপরীত। একের পর এক নির্বাচনী পোস্টার ছিড়ে ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ। জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত হীন তৎপরতা বন্ধ করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানান।
আপনার মতামত লিখুন :