• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫



লক্ষ্মীপুরের মেঘনায় অভিযানে ৪০ লাখ টাকার কারেন্ট জাল ও ২ মণ ইলিশ জব্দ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীতে চালিয়ে মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ১৮ অক্টোবর (শনিবার) ভোর থেকে সন্ধা পর্যন্ত চর মেঘা এলাকাসহ বিভিন্ন স্থান থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল ও ২ মণ মা ইলিশ জব্দ করা হয়। আটককৃত কারেন্ট জালের বাজার মূল্য ৪০ লাখ টাকা বলে জানান মৎস্য বিভাগ।জেলা মৎস্য কমকর্তা আমিনুল ইসলাম সন্ধায় সাংবাদিকদের জানান,মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার কারেন্ট জাল ও ৮০ কেজী ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে জব্দকৃত জাল গুলো মজু চৌধুরী হাট এলাকায় প্রকাশ্যে পুঁড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ গুলো ৩ টা এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে ১ জেলেকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালত ২ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানে জেলা মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি অভি দাস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী ও নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর