• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫



রামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গণে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিগ্রস্ত পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪০০ পরিবারের মাঝে তিন হাজার তিনশত (৩৩০০) ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ২১ সেপ্টেম্বর (রোববার) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ, ইউনিট অফিসার সোহেল চৌধুরী, নির্বাহী সদস্য মাসুদ, যুব প্রধান ফজলে রাব্বী, জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ ও যুগ্ম প্রধান সমন্বয়ক মাঈনউদ্দিন মাসুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম বলেন, একটি ছোট চারা একদিন বড় গাছে পরিণত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে। এই চারা গুলো যত্নসহকারে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই আসুন পরিবেশ রক্ষায় সকলে একযোগে কাজ করি।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর