লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উৎসব মুখর ভাবে ভোট গ্রহন চলছে। আজ ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহন চলবে। নির্বাচনে ৯টি পদে ২৭ জন প্রাথী অংশ নেয়। মোট ৪৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রিসাইডিং কর্মকর্তা ও সদর উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে আয়োজন করার জন্য সকল প্রস্ততি নেওয়া হয়েছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। সভাপতি পদে জাহাঙ্গীর আলম, মো: সুমন, সাধারণ সম্পাদক পদে মোস্তফা ভূঁইয়া, এস এম আরাফাত জুয়েলসহ ৯ টি পদে ২৭ জন প্রাথী রয়েছে। এ দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন স্থানে ও কেন্দ্রের আশ পাশে পোস্টার, ব্যনার,পেষ্টুন প্রর্দশন করা হয়েছে। প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ভাবে ভোটারদের উৎসাহ দিচ্ছেন। ভোট গ্রহন শেষে বিকেলে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :