• ঢাকা
  • , ,
প্রকাশিত: 28 August, 2025
আপডেট : 28 August, 2025



লক্ষ্মীপুরে যুবলীগ নেতা শাহজালাল মোল্লা আটক

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১৭ মামলার আসামী যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৭আগষ্ট) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।শাহজালাল মোল্লা চর রমনী মোহন ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের মোল্লা বাড়ির রহমান মোল্লার ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা, অস্ত্র সহ ১৭টি মামলা রয়েছে বলে জানা যায়। এরমধ্যে কয়েকটি মামলায় জামিন নিলেও কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, শাহজালাল মোল্লার বিরুদ্ধে আধিপত্য বিস্তার সহ নানান অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। অনেকগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর