লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় মেসার্স গোপাল কৃষ্ণ বণিক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন সমসেরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান চালায়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশসহ যৌথবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ বলেন, নকল পণ্য সরবরাহ করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী মেসার্স কৃষ্ণ বণিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবার এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এজন্য তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ পণ্যের মধ্যে অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করেছি। প্রতিষ্ঠান মালিক প্রতিশ্রুতি দিয়েছে তার যত ধরনের অবৈধ পণ্য ও কাগজপত্র বিহীন নিম্নমানের যে পণ্য আছে সেগুলো তিনি সরিয়ে নেবেন।
আপনার মতামত লিখুন :