লক্ষ্মীপুর: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। সোসাইটির মহাসচিব ড. কবির মো: আশরাফ আলম (এনডিসি) ১০ আগষ্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারী হিসেবে সদর উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন রিয়াজসহ মোট ১১ জনের নাম উল্লেখ করেন। এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুব আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ তারা দূরদর্শী নেতৃত্বে রেড ক্রিসেন্টের মানব সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :