লক্ষ্মীপুর: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্য কে সামনে রেখে ১২ আগস্ট (মঙ্গলবার) কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ‘‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস’’ উপলক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় পরিচালিত “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় সদ্য সমাপ্ত ও চলমান শিক্ষানবিশ কার্যক্রমের প্রায় ১৫০ জন শিক্ষানবিশদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। র্যালিটি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) লক্ষ্মীপুর যোনাল অফিস প্রাঙ্গণ হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বেলুন উড়িয়ে ‘‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস’’ শুভ উদ্ভোধন ঘোষণা করার পর কর্মসূচীতে অংশগ্রহণকারী সকল শিক্ষানবিশদের নিয়ে (কোডেক) লক্ষ্মীপুর যোনাল অফিস কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (সিএমএফপি)- এর সহকারী পরিচালক শেখ রেজোয়ান হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোডেক-রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ শরীফ, কেইস মেনেজমেন্ট অফিসার সোহেল রানা, ও হিসাব কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মান্নান মোল্লা সিনিয়র যোনাল ব্যবস্থাপক-কোডেক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম লক্ষ্মীপুর যোন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের জীবন দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মু. ইকবাল সানি।
আপনার মতামত লিখুন :