• ঢাকা
  • , ,
প্রকাশিত: 5 August, 2025
আপডেট : 5 August, 2025



লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপযাপন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: আজ ৫ আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। সকালে শহরের টার্মিনাল এলাকায় শহীদ আপনান এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার,পুলিশ সুপার আক্তার হোসেন, এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের অংশ গ্রহনে সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আকতার হোসেন, সিভিল সার্জন ডা: আবু হাসান শাহিন, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সারোয়ার হোসেন, সাহেদুর রহমান রাফি,শহীদ আপনানের মা নাছিমা আক্তারসহ আহত জুলাই যোদ্ধা। পরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের আত্নার মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আলোচনা সভা শেষে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত পরিবার ও আহতদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর