• ঢাকা
  • , ,
প্রকাশিত: 5 August, 2025
আপডেট : 5 August, 2025



লক্ষ্মীপুরে অপহরণ করে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রাম থেকে এক গৃহবধূ কে অপহরণ করে ধর্ষণ করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মো: শরীফ (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। সেই একই এলাকার মো: হানিফের পুত্র।এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ০৫ আগষ্ট (মঙ্গলবার) ভোরে চরমনসা গ্রামের মহিন স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী সমন্বিত অঞ্চলের অধিনায়ক ভারপ্রাপ্ত মিঠুন কুমার কুণ্ডু সাংবাদিকদের জানান, মামলার বাদী ভিকটিম কমলনগর স্থানীয় কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্রী।
কলেজে যাওয়ার যাওয়া আসার সময় বিভিন্নভাবে শরীফ তাকে প্রেমের প্রস্তাব এবং কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। প্রস্তাবে রাজী না হলে গত ২৩/৬/২০২৫ ইং বিকেলে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে কলেজ ছাত্রীকে মটরসাইকেল যোগে অপহরণ করে নোয়াখালীর আন্ডারচর এলাকায় নিয়ে একটি বাড়িতে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কৌশলে সেখান থেকে তার পরিবারকে অবহিত করলে তারা ছাত্রীকে উদ্ধার করে নিয়া আসে। পরে এ ঘটনায় কমলনগর থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফ কে গ্রেফতার করে। তাকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে জানান র‌্যাব।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর