• ঢাকা
  • , ,
প্রকাশিত: 29 July, 2025
আপডেট : 29 July, 2025



লক্ষ্মীপুরে ১১ ব্যবসায়ী ক্ষতিগ্রন্থ, সহযোগীতার আশ^াস উপজেলা প্রশাসনের

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুঁড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যবসায়ীরা। এ দিকে ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে ঘটনারস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সহযোগীতা করার আশ^াস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। এর আগে সোমবার (২৮ জুলাই) রাত তিনটার দিকে এ দুর্ঘটনায় অন্তত ১১টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এ ঘটনায় তাদের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুঁড়ে গেছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুদি ব্যবসায়ী রাসেল, দিপক ফার্মেসী, আবুল কালাম আজাদ হার্ডওয়ার দোকান, মো: আবদুলের কনফেশনারী, ট্রেইলার্স দোকানসহ অন্তত ১১টি দোকানে আগুন ধরে যায়।খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১০ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির নিরূপণ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা জানান, খবর পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর