• ঢাকা
  • বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫
আপডেট : ২৩ জুলাই, ২০২৫



লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কল্পনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোক জনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে কল্পনার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে শ্বশুর-শ্বাশুড়িসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে গৃহবধূর বড় ভাই আলমগীর হোসেন এ অভিযোগ তোলেন। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় নিহতের স্বজনরা। কল্পনা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো: রোমনের স্ত্রী ও ৩ সন্তানের জননী। তার ২ ছেলে ও ৯ দিন বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভাই আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, প্রায় ৮ দিন আগে কল্পনার কন্যা সন্তান হয়েছে। গত মঙ্গলবার বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায়। এ সময় মিষ্টিসহ বিভিন্ন জিনিপত্র নিয়েছে। সেগুলো কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়ি তাকে বিভিন্ন কথা শোনায়। ধারণা করা হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যায় তারা। খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে।
আলমগীর আরও বলেন, ১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। তার স্বামী ওমান থাকে। সেই সুযোগে শ্বশুর-শাশুড়ি তাকে নানান ভাবে নির্যাতন-নিপীড়ন করে আসতো বলে তার দাবী। ঘটনার বিষয়ে জানার জন্য চেষ্টা করেও গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম সাংবাদিকদের বলেন, শুনেছি গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ তাকে ফাঁস দেওয়া অবস্থায় পায়নি। ঘটনাটি তদন্ত চলছে। শ্বশুর বাড়ির লোকজনও আত্মগোপনে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ মর্গে প্রেরণ করার প্রস্ততি চলছে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর