• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫
আপডেট : ২৩ জুলাই, ২০২৫



লক্ষ্মীপুরের জামায়াত নেতা হত্যার মামলার ২ আসামী ঢাকা থেকে গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর উপজেলার বাংখাঁ ইউনিয়নের ওয়ার্ড জামায়াত নেতা কাউছার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মো: রনি (২২) ও রকি (২১) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ ২৩ জুলাই (বুধবার) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর সমন্বিত অঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। গ্রেফতারকৃতদের সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মিঠুন কুমার কুণ্ড জানান, কাউঠার হত্যা মামলার ২নং আসামী রনি ও ৬নং আসামী রকি কে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আশুলিয়া থেকে ২২ জুলাই (মঙ্গলবার) রাতে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪, র‌্যাব-১০ এবং র‌্যাব-১১ যৌথ সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, নিহত কাউসার আহম্মেদ এর সাথে বেশ কিছুদিন যাবৎ আসামীদের সাথে বিরোধ চলিয়া আসিতেছে। বিরোধের জের ধরিয়া বিগত ইং-০৫/০৬/২০২৫ বেলা ১১.৩০ ঘটিকা লক্ষ্মীপুর সদর থানাধীন রাজিবপুর গ্রামের বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে আসামীগন আকস্মিকভাবে লোহার রড, পাইপ, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া কাউছার ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় । এসময় কাউছার আহম্মদ মিলনসহ অন্যান্যরা এগিয়ে আসিলে আসামীরা লোহার রড দিয়া ভিকটিম এর মাথার পিছনের অংশে মারাত্মক নীলা-ফোলা বেদনাদায়ক রক্তজমাট জখম করে। কাউছার মাটিতে লুটিয়া পড়িলে এজাহারনামীয় ০২নং আসামী মোঃ রনি (২২) ও ০৬নং আসামী রকি (২০) এসএস পাইপ ও লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর