লক্ষ্মীপুর: বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে লক্ষ্মীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা ১২ জুলাই (শনিবার) দিনব্যাপি সেচ্ছাসেবকদের নিয়ে খালে থাকা বাঁধ, কুচুরী পেনা পরিষ্কার করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জকসিন-মান্দারী, বাংগাখা-নেয়ামতপুর খালের অধিকাংশ জায়গায় স্থানীয় লোকজন ভেসাল জাল, পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ ছাড়া বাঁধ/অবকাঠামো ও কচুরিপানা অপসারণে করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ সময় সেচ্ছাসেবকদের নিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ/অবকাঠামো অপসারণ, ৭টি ভেসাল জাল অপসারণ ও বিনষ্টকরণসহ কচুরিপানা পরিষ্কার করে পানি চলাচলের রাস্তা সচল করা হয়।
আপনার মতামত লিখুন :