• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫
আপডেট : ৩ জুলাই, ২০২৫



ক্ষমতা চিরস্থায়ী না এটা কখনো ভাবে নি শেখ হাসিনা লক্ষ্মীপুরে এ্যানি

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: বিএনপির কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ক্ষমতা চিরস্থায়ী না এটা কখনো ভাবেনী শেখ হাসিনা। তিনি গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। গত বছর জুলাই মাসে ফ্যাষিষ্ট বিরোধী আন্দোলন দেখেছেন। দমাতে পারেনি ব্যর্থ হয়ে পালিয়ে যায় হাসিনা। পালিয়ে যায়নি পালাতে বাধ্য হয়েছে।
তিনি ০৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ্যানি আরও বলেন,দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম, চাঁদাবাজি করা লক্ষ্মীপুরে চলতে দেওয়া হবেনা। মানুষকে ক্ষতিগ্রস্থ করা দলীয় কাউকে কোন রকমে সুযোগ দেওয়া হবেনা। তিনি বলেন, দেশে নতুন শাসন ব্যবস্থা প্রয়োজন। আমরা সবার সাথে মিলে মিশে থাকতে চাই জাতীয় ঐক্য গড়ে তুলবো।
তারেক রহমানের বক্তব্য আপনারা দেখেছেন তার বক্তব্যে বিশ^াস ও আস্থা তৈরি হয়েছে মানুষের মাঝে। এ ছাড়া আগামী বছর ফেব্রুয়ারী মাসে নির্বাচন হলে মানুষের মাঝে উৎসবমুখর ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধূরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এড: হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড মহসিন কবির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ন-আহ্বায়ক ইউসুফ ভুঁইয়া প্রমুখ।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর