• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫
আপডেট : ২ জুলাই, ২০২৫



ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি রেজাউল করিম

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে। ফ্যাসিবাদ পালিয়েছে, আমাদের আফনান, ওসমান এবং কাউছারদেরকে হত্যা করে খুনীরা পালিয়েছে। কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি। চাঁদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। লুণ্ঠনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই বীর হিসেবে। আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই আগামি দিনের দুর্নীতি-দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে।
বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণুভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর জহিরুল ইসলাম ও সেক্রেটারী হারুনুর রশীদ প্রমুখ।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর