লক্ষ্মীপুর:‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করতে এখনই সময়’এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সভায় মিলিত হয় পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার আরিফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো: জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রেজাউল হক, ডা: নাহিদ রায়হান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, পরিদর্শক মোজাম্মেল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা জরুরি। তৃণমূল পর্যায় থেকে সবাইকে এগিয়ে এলে পরিবেশ সুরক্ষা সম্ভব।
অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ে চিত্রাঙ্কন, রচনা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে ছিল লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :