(প্রেস বিজ্ঞপ্তি) বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) লক্ষ্মীপুর জেলা শাখার ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২১ জুন (শনিবার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়েন সম্মেলন কক্ষে এই কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে আল ইমরান ও সাধারণ সম্পাদক পদে মো: তোহিদুর রহমান নির্বাচিত হয়েছে। সর্বমোট ২৫ সদস্যের কমিটিতে সহসভাপতি মো: ইব্রাহিম, ক্যসুইউ মারমা, জাবের হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আবদুর রহিম,সহসাধারণ সম্পাদক পদে মো: মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো: আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক পদে মু: মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে কাকন চন্দ্র দেবনাথ, পাঠাগার সম্পাদক পদে জুনায়েদ হোসেন, সাহিত্য সম্পাদক পদে ইমাম হোসেন, ক্রীড়া সম্পাদক পদে সুব্রত চন্দ্র পাল, সাংস্কৃতিক সম্পাদক পদে আবু তাহের, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শাহাদাত হোসাইন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে পিংকী রানী নাথ কে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও কমিটিতে ৭ জন নির্বাহী সদস্য রয়েছে। নির্বাচিতরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :