• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫
আপডেট : ২৪ জুন, ২০২৫



লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন পানি উময়ন বোর্ডের জমি থেকে  অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নির্দেশনার আলোকে রেগুলেটরের দুই পাশে ৩০ মিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৪ জুন) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে গত ২১ এপ্রিল অবৈধ দখলদারদের ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, শাখা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, “কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেগুলেটর সংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো কোনোভাবেই বরদাশত করা হবে না। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলোর দখলও মুক্ত করা হবে।
এ দিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, মোট ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে ৩০ শতাংশ ভূমি উদ্ধার করা হয় যার বাজার মূল্য ১ কোটি ৫০ টাকা।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর