• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫
আপডেট : ২৪ জুন, ২০২৫



গ্রাম আদালতের বিষয়ে জনসেচতনতা তৈরির লক্ষ্যে অংশীজনের সাথে সভা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর : জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় সভা ২৪ জুন (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া,সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা উম্মে সালমা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পেন জেলা ব্যবস্থাপক মো: আবেদ উল্যা, উপজেলা সমন্বয়কারী ইমরান সিকদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র,জেলা সমাজ সেবার উপপরিচালক স্বপন কুমার হালদার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম,ভবাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ প্রমুখ। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর