• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৫
আপডেট : ১৮ জুন, ২০২৫



জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর : জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণী ১৮ জুন (বুধবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ লক্ষ্মীপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুন নেছা, সহকারী কমিশনার আরিফুর রহমান,ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সাহেদুর রহমান রাফি, সারোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৭ শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা চেক তুলে দেন।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর