• ঢাকা
  • , ,
প্রকাশিত: 14 June, 2025
আপডেট : 14 June, 2025



লক্ষ্মীপুরে ৫০ যাত্রী ফেরত পেলেন অতিরিক্ত ভাড়তি ভাড়া

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ঈদুল আযহা পরবর্তী ঢাকা ও চট্টগ্রামগামীসহ বিভিন্ন দৃর-দূরান্তে যাওয়া যাত্রী পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ দিকে জেলা প্রশাসন/উপজেলা প্রশাসন বাড়তি ভাড়া আদায়ে বন্ধে বিভিন্ন স্থানে অভিযান জরিমানাসহ নানান কর্মসূচি নেয়।এরই অংশ হিসেবে ১৪ জুন (শনিবার) বিকেল থেকে সন্ধা পর্যন্ত ঢাকাগামী ইকোনো ও জোনাকী পরিবহনে অভিযান চালিয়ে ৫০ জন যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া চেয়ে বাড়তি ভাড়া আদায় করার অতিরিক্ত অর্থ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ফেরত দিতে বাধ্য হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জোনাকী ও ইকোনো পরিবহনে।
এসময় বটতলী জোনাকী কাউন্টার কে ২০০০ টাকা জরিমানা আদায় করে সর্তক করে দেওয়া হয়। অভিযানে বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীদের যাতায়ত নির্বিঘ্নে ও নিরাপদ এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন না নিতে পারে সেই লক্ষ্যে মান্দারী, জকসিন, বিভিন্ন কাউন্টারে যাত্রী সাধারণের সাথে কথা বলে দেখা যায় জোনাকি ও ইকোনো পরিবহন কর্তৃক বিআরটিএ এর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ১৫০/২০০ টাকা করে ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিক ৫০ জন যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত নিয়ে দেওয়া হয় এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জোনাকি কাউন্টার, বটতলী এর ২,০০০/- টাকা অর্থদন্ড করা হয় ভবিষ্যতে যেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর