• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২৫
আপডেট : ১১ জুন, ২০২৫



লক্ষ্মীপুরে সড়ক পরিবহন আইনে ১২ মটরসাইকেল চালককে জরিমানা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বাস টার্মিনাল, দালাল বাজার ও মজু চৌধুরী হাট সড়কে অভিযান চালিয়ে ১২ মটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা ১১ জুন (বুধবার) এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিআরটি এ জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা বিষয়টি নিশ্চিত করে করে বলেন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালনা ও ট্যাক্স টোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১২ মটরসাইকেল চালককে ৭২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় বিভিন্ন কাউন্টারে যাত্রী সাধারণের সাথে কথা বলে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে বাস কাউন্টার গুলোকে সর্তক করা হয়েছে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর