• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুন, ২০২৫
আপডেট : ১০ জুন, ২০২৫



জামায়াতের অভিযোগ খুনের পর খুনিরা এলাকায় উল্লাস করে মিছিল করে

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত বাঙ্গাখাঁ ইউনিয়নের জামায়াত নেতা কাউছার আহমেদ মিলন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলনে আয়োজন করেছে জেলা জামায়াত। ১০ জুন (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সম্মেলনে লিখিত বক্তব্য জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী বলেন, গত বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার রাজিবপুর এলাকায় স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি ও মসজিদের ইমাম কাউছার আহমেদ উপর স্থানীয় রিয়াজ,রণি,কামাল মেম্বার,সোহাগ, রকি, বাবুল, সাহেদ, সুমন, স্বপনসহ ১৫/২০ সন্ত্রাসী হামলা চালায়।
পরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে ভয় দেখায় বাধ্য হয়ে তিনি বাড়িতে চলে আসার ওই রাতেই মারা যায়। এ ঘটনায় ৫ দিন পার হলেও মামলার কোন আসামী করেনি পুলিশ। ঘটনার দিন হামলা ও কাউছার নিহত হওয়ার পর খুনিরা এলাকায় স্লোগান দিয়ে উল্লাস করে মিছিল করে।
এ ছাড়া জেলা বিএনপি কর্তৃক সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যে দিয়েছে দিয়েছে বলে অভিযোগ করে এ ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। সম্মেলনে ঢাকা উত্তর মহানগরী জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির এ আর হাফিজ উল্যা,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড: মহসিন কবির মুরাদ, পৌর শাখা সভাপতি আবুল ফারাহ নিশান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত কাউছার আহমেদ রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে ও বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। এ ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে ৮ জুন (রোববার) রাতে  নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর