প্রতিনিধি: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ দিনব্যাপি সেমিনার ২৮ মে (বুধবার) লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে সেমিনার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ^াস, জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র,সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।
সেমিনারে সমাজ সেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সমাজকর্মী, নাপিত, কুমার, কামার, নকশি কার্থাম পাদুকা তৈরিসহ বিভিন্ন প্রান্তিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :