• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ মে, ২০২৫
আপডেট : ২৭ মে, ২০২৫



লক্ষ্মীপুরে রহমতখালী খালে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তি

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তি ২৭ মে (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর ব্রিজ সংলগ্ন রহমতখালী খালে অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় পিয়ারাপুর রহমতখালী খালসহ বিভিন্ন স্থানে ১৩৮৮ কেজী কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ এই আয়োজন করে। স্থানীয় লোকজনের পোনা বড় হওয়ার ক্ষেত্রে তাদের সহযোগীতা চাওয়া হয়েছে। তা পরও কেউ নির্দেশনা অমান্য করলে মৎস্য আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর