• ঢাকা
  • , ,
প্রকাশিত: 26 May, 2025
আপডেট : 26 May, 2025



লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণী ২৬ মে (সোমবার) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন,জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, বায়েজীদ হোসেনসহ অন্যান্য সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান সাংবাদিকদের জানান, সি ক্যাটাগরীর ২৮৬ জন গণঅভ্যুত্থানে আহতদের মাঝে প্রত্যেককে ১ লাখ করে মোট ২ কোটি ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর