• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০২৫
আপডেট : ২৫ মে, ২০২৫



প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ দিনব্যাপি সেমিনার ২৫ মে (রোববার) লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে সেমিনার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মো: তানজিল আহমেদ চৌধুরী, লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আব্দুল মমিন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোনাফ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সেমিনারে সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, সমাজকর্মী, বিভিন্ন প্রান্তিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর