• ঢাকা
  • , ,
প্রকাশিত: 22 May, 2025
আপডেট : 22 May, 2025



লক্ষ্মীপুরে ক্ষুদ্রঋণের মাধ্যমে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: ক্ষুদ্রঋণের মাধ্যমে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ ২২ মে (বৃহস্পতিবার) সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে উক্ত প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন এর সভাপতিত্বে এসময় সিনিয়র উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই প্রশিক্ষণে পল্লী সমাজ সেবা,পল্লী মাতৃ কেন্দ্র কার্যক্রম হতে ঋণ গ্রহিতা,সমাজ সেবার ফিল্ড সুপারভাইজার,ইউনিয়ন সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিনিয়োগ ও পুন:বিনিয়োগ গ্রহিতা ৫৬ জনের মাঝে ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন। সমাজে পিছিয়ে পড়া, দরিদ্র ও গরীব মানুষের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে এই প্রকল্পের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর