• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২৫
আপডেট : ৫ মে, ২০২৫



হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি গাজীপুর :গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হত্যার চেষ্টা মামলা দায়ের হয়েছে।সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানায় গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মো.শাহীন খান।তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং মামলা গ্রহণ করেছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর