• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২৫
আপডেট : ৫ মে, ২০২৫



হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

গ্রামীণ কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামরার প্রতিবাদে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন-পীড়নের অভিযোগ তুলে দলটিকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানান। উপস্থিত ছিলেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, যুগ্ম সদস্য সচিব জিহাদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমজাদ, অ্যাডভোকেট শামসুদ্দিন এবং গুলিবিদ্ধ মুরাদসহ আরও অনেকে।

বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে বলেন, “এই ঘটনার পেছনে কারা জড়িত, তা প্রশাসন ভালোভাবেই জানে। যদি তারা দ্রুত ব্যবস্থা না নেয়, তবে দেশব্যাপী আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, এনসিপি দেশের দক্ষিণাঞ্চলে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। হাসনাত আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন|প্রতিবাদ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর