• ঢাকা
  • , ,
প্রকাশিত: 19 April, 2025
আপডেট : 19 April, 2025



লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আমিন (৬০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী মো: মনির (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সেই জেলার রায়পুর উপজেলার চর বংশী গ্রামের আলী ইসলাম দর্জি পুত্র।গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর সহযোগীতায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয় । ১৭ এপ্রিল (শনিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলের কমান্ডার ভারপ্রাপ্ত মিঠুন কুমার কুন্ডু তিনি জানান, গত ৭/০৪/২০২৫ ইং দুপুরে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় নুরুল আমিন (৬০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে বজলুর রহমান ভুলু বাদী হয়ে থাকায় ১৩ জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ওই মামলার এজাহারভুক্ত ৭ নং আসামী মনির চট্টগ্রামে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর সহযোগীতায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে কমলনগর থানা পুলিশের কাছে সোর্পদ করা হবে জানান।
নিহত নুরুল আমিনের মেয়েদের দাবি তাদের সেজো ভাই মামুন চৌধুরীর দোকানে ১২৫ টাকা বাকি করে। এ নিয়ে দোকানীর সঙ্গে তাদের ভাইর  সঙ্গে বাকবিতন্ডা হয়। ঘটনার সময় চৌধুরীর লোকজন  কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম মিলে সেজো ভাই মামুনকে মারপিট করে। একপর্যায়ে তাদের বাবা-ভাইকে পিটুনি দিয়ে  দোকানের সামনে একটি গর্তে ফেলে দেয়।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর